
কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: “ইসলামী শিক্ষা বিমুখতা, পারিবারিক শাসনে দায়িত্বহীনতা এবং রাষ্ট্রীয়ভাবে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামী শিক্ষাকে সংকুচিত করার কারণে আজ সমাজ কলুষিত হচ্ছে। এই অবক্ষয় থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”





































































